ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন দিশা, কলকাতায় জাতীয় সম্মেলন সম্পন্ন
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে কী ভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়, সেই বার্তা উঠে এল হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির ১১-তম জাতীয় সম্মেলনে। ‘স্টেয়িং ওয়ে
কলকাতায় দুই দিনের


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে কী ভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়, সেই বার্তা উঠে এল হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির ১১-তম জাতীয় সম্মেলনে। ‘স্টেয়িং ওয়েল ইন ডায়াবেটিস’ ভাবনাকে সামনে রেখে কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে দুই দিন ধরে আয়োজিত হয় এই সম্মেলন। রবিবার ছিল তার সমাপনী| দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট চিকিৎসক ও ডায়াবেটিস বিশেষজ্ঞরা সম্মেলনে অংশগ্রহণ করেন। ডায়াবেটিস চিকিৎসায় সাম্প্রতিক নতুন অগ্রগতি, আধুনিক নিয়ন্ত্রণ পদ্ধতি, ইনসুলিনের ব্যবহার, খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং রোগের বিভিন্ন জটিলতা নিয়ে দীর্ঘ সময় ধরেই চলেছে আলোচনা ও মতবিনিময়।

আয়োজকদের মতে - নিয়মিত পরীক্ষা, সঠিক চিকিৎসা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। তাই রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীর সার্বিক সুস্থতা ও জীবনযাত্রার মান উন্নয়নে এ বার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে পথচলা শুরু হয়। এই সংগঠন চিকিৎসকদের মধ্যে জ্ঞান বিনিময়ের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে। সোসাইটির সেক্রেটারি সোশ্যাল এফেয়ার্স জয়তী ভট্টাচার্য জানান, সম্মেলনে নতুন গবেষণা ও আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নেপালের দুর্গতদের ত্রাণের জন্য ভারত সেবাশ্রম সঙ্ঘের হাতে অর্থসাহায্য তুলে দেওয়া হয়েছে। আলোচনায় ছিলেন গুরুপ্রসাদ ভট্টাচার্য, সঞ্জয় কে শাহ, বি পি পাণ্ডে, মৃদুল বেরার মতো বিশেষজ্ঞরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande