
লিভারপুল, ১৩ সেপ্টেম্বর (হি.স.): সুযোগ এলো, কিন্তু কোনও টিই কাজে লাগাতে পারলেন না আলেকসান্দার ইসাক, দমিনিক সোবোসলাইরা। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট হারাল লিভারপুল।
ফুলহ্যামের সঙ্গে শনিবার গোলশূন্য ড্র করেছে আন্দোনি ইরাওলার দল লিভারপুল।
এবারের প্রিমিয়ার লিগে চার ম্যাচে এটি লিভারপুলের তৃতীয় ড্র। টানা তিন হারের পর প্রথম পয়েন্ট পেল ফুলহ্যাম।
৪ ম্যাচে তিন ড্র ও এক জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিভারপুল। ১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে ফুলহ্যাম।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি