
মোরাদাবাদ, ১৩ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মোরাদাবাদে এখনও উদ্বেগজনক বন্যা পরিস্থিতি। গগন নদীর জল স্তর বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলিতে বন্যা-পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, জলের জন্য তাঁরা বাইরে বের হতে পারছেন না, তাই ঘর তালাবদ্ধ করে রেখেছেন। গত আট দিন ধরে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এখানকার প্রায় ২৫ থেকে ৩০টি বাড়িতে তালা লাগিয়ে অন্যত্র চলে গিয়েছেন স্থানীয়রা।
একের পর এক বাড়িতে জল ঢুকে গিয়েছে। এই পরিস্থিতিতে গগন নদীর জল স্তর বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বদা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ত্রাণ ও উদ্ধারকাজও চলছে জোরকদমে। এলাকায় পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ