বিহারের ভাগলপুরে কমছে জলস্তর, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
ভাগলপুর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): বিহারের ভাগলপুরে গঙ্গার জলস্তর ক্রমাগত কমছে। ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গঙ্গার জলস্তর এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিরাপত্তার স্বার্থে এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। বিস্তীর্ণ এলাকা এখনও
বিহারের ভাগলপুরে কমছে জলস্তর, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি


ভাগলপুর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): বিহারের ভাগলপুরে গঙ্গার জলস্তর ক্রমাগত কমছে। ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গঙ্গার জলস্তর এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিরাপত্তার স্বার্থে এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে।

রবিবার সকালে এসডিআরএফ টিমের কমান্ডার কুমার নেনু বলেন, জলস্তর দেড় থেকে ২ ফুট কমেছে, তবে তা এখনও বিপদসীমার উপরেই রয়েছে। বিপদ এখনও কাটেনি। এসডিআরএফ দলগুলিকে মোতায়েন করা হয়েছে। জল খুব দ্রুত নেমে যাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ২৫০ থেকে ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকায় জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande