
মোদি(চিন), ১৩ সেপ্টেম্বর (হি.স.) :
রবিবার চিনের মোকিতে টানা তৃতীয় জুনিয়র এশিয়া কাপ জয়ের পর হকি ইন্ডিয়া মহিলা দলের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে ।
খাইডেম শিলেইমা চানুর নেতৃত্বাধীন দলটি ফাইনালে স্বাগতিক চিনকে ১-০ গোলে পরাজিত করে। সানিকা চন্দ্রকান্ত মানের গোলটি করেছেন।
শিরোপাজয়ী দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ৩ লক্ষ টাকা এবং প্রত্যেক স্টাফ সদস্যের জন্য এই অর্থের পরিমাণ হলো ১.৫ লক্ষ টাকা।
টিম হোয়াইটের প্রশিক্ষণে থাকা দলটি পরবর্তী জুনিয়র মহিলা হকি বিশ্বকাপের জন্যও যোগ্যতা অর্জন করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি