
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৬-এর ফাঁকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এছাড়াও তিনি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর. মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেছেন। গত দুদিন ধরে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
তাঁর দক্ষিণ আফ্রিকা ও বুরুন্ডির প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নাইজেরিয়া ও উগান্ডার উপ-রাষ্ট্রপতিদের সঙ্গেও বৈঠক করবেন। এই বৈঠকগুলোর মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ