
সান্তিয়াগো, ১৩ সেপ্টেম্বর (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচে রায়ো ভাইয়েকানোকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এবারের লা লিগায় প্রথম তিন ম্যাচ জয়ের পর, রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়ে ছিল রিয়াল। পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফেরে তারা। এবার ঘরোয়া লিগে আবার জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।
কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল। সেই সঙ্গে একটি অ্যাসিস্টও আছে তার।
এবারের লা লিগায় এমবাপের গোল হল ছ'টি, আর মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে তার গোল হল সাতটি।
রিয়ালের হয়ে অন্য দুই গোলদাতা হলেন আলভারো কারেরাস ও জুড বেলিংহ্যাম। ভাইয়েকানোর হয়ে একমাত্র গোলটি করেন সের্হিও কামেয়ো।
পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে বার্সিলোনা। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি