
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): রবিবার শেষ হবে অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে হওয়া এই সম্মেলনে উপস্থিত হয়েছেন চিন, রাশিয়া, ইরান-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। আন্তর্জাতিক এই গোষ্ঠীর সম্মেলন ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এবার ভারত এই সম্মেলনের পৌরোহিত্য করছে।
ব্রিকস সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে, রবিবার সকালেই নতুন দিল্লির ভারত মণ্ডপমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ভারত মণ্ডপমে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস ভারত মণ্ডপমে পৌঁছেছেন। এছাড়াও ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রমুখ ভারত মণ্ডপমে পৌঁছেছেন। মহাশক্তির মিলনক্ষেত্র হয়ে উঠেছে ভারত মণ্ডপম। এদিন সকালে সদস্য দেশগুলির রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিরা একসঙ্গে ছবি তোলেন। উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ