ব্রিকস সম্মেলন শেষ, ফিরে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতের পৌরহিত্যে ২-দিনের ব্রিকস সম্মেলন শেষে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা। ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলন শেষ করে রবিবার দুপুরে তিনি
ব্রিকস সম্মেলন শেষ, ফিরে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা


নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতের পৌরহিত্যে ২-দিনের ব্রিকস সম্মেলন শেষে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা। ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলন শেষ করে রবিবার দুপুরে তিনি নয়াদিল্লি থেকে চিনে ফেরার ব্যক্তিগত বিমানে রওনা দেন। গালওয়ানে সংঘর্ষের পরে এই প্রথমবার ভারতে এসেছিলেন জিনপিং।

অন্যদিকে, ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাহরাইনের বিদেশমন্ত্রী ডঃ আব্দুললতিফ বিন রাশিদ আল-জায়ানি। এছাড়াও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো দিল্লি থেকে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন। উল্লেখ্য, অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে এদিন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। খোশমেজাজে কথা বলেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande