সিচেম ট্রফি ২০২৬: ঝাড়খণ্ডকে হারিয়ে বাংলার দাপুটে জয়
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : ছুটির দিন রবিবারের খেলা''তে অনূর্ধ্ব-২৩ আন্তঃ রাজ্য টি-২০ প্রতিযোগিতা (সিচেম ট্রফি ২০২৬)-তে দাপুটে জয় পেল বাংলা। ঝাড়খণ্ডের দলগত স্কোর - ৭/১৪০ রান তাড়া করতে নেমে মাত্র (১৫.৫ ওভারে) - ১/১৪৪ রান তুলে ম্যাচ জিতে নেয
সিচেম ট্রফি ক্রিকেটে বাংলার ছেলেরা দাপটে জিতল


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : ছুটির দিন রবিবারের খেলা'তে অনূর্ধ্ব-২৩ আন্তঃ রাজ্য টি-২০ প্রতিযোগিতা (সিচেম ট্রফি ২০২৬)-তে দাপুটে জয় পেল বাংলা। ঝাড়খণ্ডের দলগত স্কোর - ৭/১৪০ রান তাড়া করতে নেমে মাত্র (১৫.৫ ওভারে) - ১/১৪৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলার তরুণ ক্রিকেটারেরা।

এদিকে, বাংলার জয়ের ভিত গড়ে দেন বোলার দেবাংশু পাকিড়া। তাঁর দুরন্ত বোলিংয়ে তিনটি উইকেট চটজলদি তুলে নিয়েই ঝাড়খণ্ডের রানকে বড় রানের স্কোর হতে দেননি তিনি। এর জবাবে ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী মেজাজে বাংলা খেলা শুরু করে। ৬১ রানেই সে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অগ্নীশ্বর দাস। এদিন তাঁর ইনিংসে ছিল আত্মবিশ্বাস ও আক্রমণের মিশেল। রবিবার তাঁকে যোগ্য সঙ্গত দেন জগমোহন প্রসাদ গুপ্ত। ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি বাংলার রান তাড়াকে আরও সহজ করে দেন।

অন্যদিকে মাত্র একটি উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যাওয়া বাংলার এই জয় যে কতটা একপেশে ছিল, স্কোরবোর্ডই তার প্রমাণ। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়ে সিচেম ট্রফির মঞ্চেই নিজেদের শক্তির পরিচয় দিল বাংলার অনূর্ধ্ব-২৩ দল। ক্লিনিক্যাল এই জয়ে স্বাভাবিকভাবেই খুশি বাংলা শিবির।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande