
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির ভারত মণ্ডপমে ১৮-তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে| রবিবার এই শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন| এর জেরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জাতীয় রাজধানীতে| দিল্লিতে যান চলাচলের জন্য একাধিক পথ পরিবর্তন করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও ঘোষণা করা হয়েছে।
দিল্লি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় রাজধানীর ২২টি স্থানে যান চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে| এছাড়াও ৩৫টিরও বেশি রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা ঘোষণা করেছে। দিল্লির প্রগতি ময়দানে অবস্থিত ভারত মণ্ডপম সংলগ্ন এলাকায় এ দিন সকাল থেকেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে। রবিবার রাত ৮টা পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ