এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ থেকে বিদায় নিলেন জোকোভিচ
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): নিউইয়র্কে ইউএস ওপেনে মারিয়ানো নাভোনের কাছে প্রথম রাউন্ডে অপ্রত্যাশিত হারের পর, সোমবার প্রকাশিত সর্বশেষ এটিপি র্যাঙ্কিংয়ে প্রাক্তন বিশ্বসেরা নোভাক জোকোভিচ শীর্ষ দশের তালিকা থেকে বাদ পড়েছেন। ২৪টি মেজর শিরোপাজয়ী ৩৯
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে আট বছর পর এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ থেকে বিদায় নিলেন জোকোভিচ।


কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): নিউইয়র্কে ইউএস ওপেনে মারিয়ানো নাভোনের কাছে প্রথম রাউন্ডে অপ্রত্যাশিত হারের পর, সোমবার প্রকাশিত সর্বশেষ এটিপি র্যাঙ্কিংয়ে প্রাক্তন বিশ্বসেরা নোভাক জোকোভিচ শীর্ষ দশের তালিকা থেকে বাদ পড়েছেন।

২৪টি মেজর শিরোপাজয়ী ৩৯ বছর বয়সি জোকোভিচ, চার ঘন্টা ৩৬ মিনিট স্থায়ী এক ম্যাচে আর্জেন্টিনার নাভোনের কাছে ৭-৬(৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ সেটে হেরে যান। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এটিই ছিল কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে তার প্রথম পরাজয়।

তিনি বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে আছেন। তিনি ২০১৮ সালের পর প্রথমবারের মতো এটিপি শীর্ষ ১০-এর তালিকা থেকে বাদ পড়লেন।

এটিপি র্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশি সপ্তাহ (৪২৮) ধরে বিশ্বসেরা হিসেবে থাকার সর্বকালের রেকর্ডটি জোকোভিচের দখলে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande