বিজেপি নেতা উমা ভূষণ তাঁতি হত্যা মামলায় গ্রেফতার কাউন্সিলর
ভাগলপুর, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র শ্রীনারায়ণ সাহ মণ্ডলের সভাপতি উমা ভূষণ তাঁতি ওরফে পাপ্পু তাঁতি হত্যাকাণ্ডের তদন্তে প্রথম বড় সাফল্য পেল পুলিশ। সোমবার জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ওয়ার
বিজেপি নেতা উমা ভূষণ তাঁতি হত্যা মামলায় গ্রেফতার কাউন্সিলর


ভাগলপুর, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র শ্রীনারায়ণ সাহ মণ্ডলের সভাপতি উমা ভূষণ তাঁতি ওরফে পাপ্পু তাঁতি হত্যাকাণ্ডের তদন্তে প্রথম বড় সাফল্য পেল পুলিশ।

সোমবার জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড নম্বর ৫১-এর বর্তমান কাউন্সিলর দীপিকা কুমারীকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)।

এসআইটিতে থাকা মহিলা পুলিশ আধিকারিকদের একটি দল কুতুবগঞ্জ থেকে দীপিকা কুমারীকে গ্রেফতার করে। তিনি এই মামলার মূল অভিযুক্ত তথা প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি শশী মোদীর স্ত্রী।

পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দীপিকা কুমারীকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

সোমবার এসআইটির এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্তের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে উমা ভূষণ তাঁতি হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে দীপিকা কুমারীর ভূমিকার প্রমাণ মিলেছে।

এই ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande