জয়ের পথে ফিরল বায়ার্ন মিউনিখ
মিউনিখ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বুন্ডেসলিগায় প্রথম গোলের দেখা পেলেন হ্যারি কেইন। আর এই গোলেই ঘরোয়া লিগে জয়ের পথে ফিরল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে যাত্রা শুরু করা বায়ার্ন গত সপ্তাহে শালকের মাঠে ম্যাচ গোলশূন
জয়ের পথে ফিরল বায়ার্ন মিউনিখ।


মিউনিখ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বুন্ডেসলিগায় প্রথম গোলের দেখা পেলেন হ্যারি কেইন। আর এই গোলেই ঘরোয়া লিগে জয়ের পথে ফিরল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে যাত্রা শুরু করা বায়ার্ন গত সপ্তাহে শালকের মাঠে ম্যাচ গোলশূন্য ড্র করে।

নবাগত এসভি এভাসবার্কের মাঠে রবিবার ২-১ গোলে জিতেছে ভেসোঁ কম্পানির দল বায়ার্ন মিউনিখ। ২৬তম মিনিটে প্রথম এগিয়ে যায় বায়ার্ন, গোলটি করেন লেনার্ট কার্ল। ৬১তম মিনিটে গোলটি শোধ করে দেয় এস ভি এভাসবার্ক। ৭০তম মিনিটে ব্যবধান গড়ে দেন কেইন। মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইংল্যান্ড অধিনায়ক কেইনের গোল হল চারটি।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে বায়ার্ন। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আউক্সবুর্ক। শতভাগ সাফল্যে সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রেইবুর্ক ও দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। সমান ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লাইপজিগ ও ছয়ে এভাসবার্ক।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande