কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের খেলায় একটি ম্যাচ ড্র
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতা ফুটবল লিগের খেলায় এদিন একটি ম্যাচ ড্র হয়েছে। সোমবার মোট পাঁচটি খেলা ছিল। সূচি অনুযায়ী, কলকাতা জিমখানা ও ডায়নমিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাব উভয়ের মধ্যে নির্ধারিত সময়ের খেলাতে ২-২ ফলাফল হয়েছে। অর্থাৎ অমীমাংসিত
কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের ফলাফল


কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতা ফুটবল লিগের খেলায় এদিন একটি ম্যাচ ড্র হয়েছে। সোমবার মোট পাঁচটি খেলা ছিল। সূচি অনুযায়ী, কলকাতা জিমখানা ও ডায়নমিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাব উভয়ের মধ্যে নির্ধারিত সময়ের খেলাতে ২-২ ফলাফল হয়েছে। অর্থাৎ অমীমাংসিতভাবেই শেষ করেছে। এদিকে, নিবেদিতা ক্লাব ৬-২ গোলে কলকাতা রেঞ্জার্স ক্লাবকে হারিয়ে দিয়েছে। উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব খেলায় ২-১ গোলের ব্যবধানে জিতল। হারল আর টি স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, অরোরা আ্যথলেটিক আ্যসোসিয়েশন ও বেনিয়াপুকুর ইনস্টিটিউট এর খেলার ফলাফল : ২-০ গোলে জিতল অরোরা। চৈতালি সঙ্ঘ ২-০ গোলে ইন্টারন্যাশনাল ক্লাব জিতল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande