
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের সর্বশেষ পর্বের ম্যাচে সুময় শোমের শেষ মুহূর্তের গোলে ইউনাইটেড এসসি মোহনবাগানকে ১-১ গোলে আটকে দিয়েছে।
এই ফলাফলের পর, দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে মোহনবাগান পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল, অন্যদিকে দুই ম্যাচে দুই ড্র নিয়ে ইউনাইটেড এসসি তৃতীয় স্থানেই রয়ে গেল।
মোহনবাগানের পরবর্তী ম্যাচ মহামেডানের সঙ্গে, যারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে ইউনাইটেড এসসি তাদের পরবর্তী ম্যাচে ভবানীপুর এফসি-র সঙ্গে খেলবে।
ম্যাচে এমবিএসজি-র আধিপত্য ছিল। তাও শুভাশিস বোসের নেতৃত্বাধীন দলটি প্রথমার্ধের ৪৫ মিনিটে কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি গোলশূন্য ড্রতেই শেষ হবে।
কিন্তু দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই কিয়ান নাসিরির ক্রস থেকে সন্দীপ মালিক গোল করে দলকে এগিয়ে দেন। তবে মোহনবাগান বেশিক্ষণ জয় উদযাপন করতে পারেনি, কারণ এর কিছুক্ষণ পরেই ইউনাইটেড এসসি-র সুময় গোল করে সমতা ফেরান।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি