
মুম্বই, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): কন্নড় ছবি 'মঙ্গলা গৌরী'-তে নতুন রূপে আসতে চলেছেন অভিনেত্রী রুক্মিণী বসন্ত। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাহুল পিকে পরিচালিত এই ছবিটির প্রথম ঝলক। তাঁর সঙ্গে দেখা গেছে অভিনেত্রী মালাপশ্রীকেও।
রুক্মিণীকে প্রথমবারের মতো দেখা যাবে পুলিশ আধিকারিকের ভূমিকায়। কেভিএন প্রডাকশনস ও দক্ষিণায়নী টকিজের ব্যানারে নির্মিত এই ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন মিধুন মুকুন্দন। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শ্রীবৎসন সেলভারাজন। ছবির অ্যাকশন দৃশ্যের পরিচালনা করেছেন বিক্রম মোর। ছবিটির প্রযোজনা করছেন ভেঙ্কট কে নারায়ণ ও হেমন্ত এম রাও । ইতিমধ্যেই ছবির প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি কাজ কিছুদিনের মধ্যেই শেষ হবে এমনই আশা রাখছে পরিচালক এবং প্রযোজক মহল ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক