
মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স): অবশেষে মুক্তি পেল রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত ছবি 'রামায়ণ'-এর প্রথম গান 'জয় জয় রাম' । এর আগে জুলাই মাসে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছিল। সোমবার ছবির প্রথম গান সমাজ মাধ্যমে মুক্তি পেতেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। গানটি প্রকাশিত হয়েছে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে ।
জয় জয় রাম' গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ.আর. রহমান। গানের কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস।
নিতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা যশ, রবি দুবে, অরুণ গোভিল, লারা দত্ত এবং রাকুল প্রীত সিং সহ একাধিক শিল্পীকে। ছবিটি দুটি পর্বে মুক্তি হওয়ার পরিকল্পনা রয়েছে। 'রামায়ণ'-এর প্রথম পর্বটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বছর দীপাবলিতে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক