ডব্লিউটিএ র্যাঙ্কিং : নতুন বিশ্বসেরা হলেন রাইবাকিনা
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সোমবার সর্বশেষ ডব্লিউটিএ র‍্যাঙ্কিং প্রকাশের পর কাজাখস্তানের এলেনা রাইবাকিনা আনুষ্ঠানিকভাবে আরিনা সাবালেঙ্কাকে সরিয়ে নতুন বিশ্বসেরা হয়েছেন। দ্বিতীয় থেকে প্রথম স্থানে উঠতে হলে রাইবাকিনাকে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌ
২০২৬ ইউএস অলিম্পিকের পর ডব্লিউটিএ র্যাঙ্কিং: সাবালেঙ্কাকে সরিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বিশ্বসেরা হলেন রাইবাকিনা।


কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সোমবার সর্বশেষ ডব্লিউটিএ র‍্যাঙ্কিং প্রকাশের পর কাজাখস্তানের এলেনা রাইবাকিনা আনুষ্ঠানিকভাবে আরিনা সাবালেঙ্কাকে সরিয়ে নতুন বিশ্বসেরা হয়েছেন।

দ্বিতীয় থেকে প্রথম স্থানে উঠতে হলে রাইবাকিনাকে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছাতে হতো । ২৭ বছর বয়সি এই খেলোয়াড় শুধু তাই করেননি, বরং ফাইনালে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে পরাজিত করে নিজের তৃতীয় মেজর এবং নিউইয়র্কে প্রথম শিরোপাটি জিতে নেন।

রাইবাকিনা শীর্ষ মহিলা খেলোয়াড় হিসেবে সাবালেঙ্কার ৯৯ সপ্তাহের রাজত্বের অবসান ঘটান এবং ১৯৭৫ সালে কম্পিউটারাইজড ডব্লিউটিএ র্যাঙ্কিং চালুর পর থেকে ৩০তম ভিন্ন বিশ্বসেরা খেলোয়াড় হন।

ডাব্লিউটিএ শীর্ষ ১০:

১)এলেনা রাইবাকিনা (কেএজেড) - ৯,৯০১

২)আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)- ৭,৮৭৫

৩)জেসিকা পেগুলা (মার্কিন যুক্তরাষ্ট্র) - ৭,২৬৫

৪)কোকো গফ (ইউএসএ) - ৭,২৪৪

৫)মিরা আন্দ্রিভা - ৫,৭৪৩

৬)লিন্ডা নস্কোভা (সিজেডই) - ৫,৩২৮

৭)এলিনা স্বিতোলিনা (ইউকেআর) - ৪,৮০৯

৮)ক্যারোলিনা মুচোভা (সিজেডই) - ৪,৬৮৩

৯)ইগা সোয়েটেক(পোল্যান্ড) - ৪,৬১৯

১০) মার্টা কস্ত্যুক (ইউকেআর) - ৩,৯৮০।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande