এআইটিএ জাতীয় টেনিস মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ( এআইটিএ) ২০২৬ সালে জাতীয় টেনিস মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে, যার উদ্বোধনী সংস্করণে ১০ লক্ষ টাকার প্রাইজ মানি থাকবে। তেলেঙ্গানা রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন এই চ্যাম্পিয়ন
এআইটিএ জাতীয় টেনিস মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ( এআইটিএ) ২০২৬ সালে জাতীয় টেনিস মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে, যার উদ্বোধনী সংস্করণে ১০ লক্ষ টাকার প্রাইজ মানি থাকবে।

তেলেঙ্গানা রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে, যা ২০২৬ সালের ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হায়দ্রাবাদের জুবিলি হিলস ইন্টারন্যাশনাল সেন্টারের (জেএইচআইসি) আউটডোর হার্ড কোর্টে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টটিতে ৩২টি দল নিয়ে মূল পর্ব অনুষ্ঠিত হবে এবং বাছাইপর্ব ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার এআইটিএ-র সচিব সুন্দর আইয়ার বলেন, “জাতীয় টেনিস মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপের প্রবর্তন ভারতীয় টেনিসের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এর মাধ্যমে আমরা দেশে প্রথমবারের মতো মিক্সড ডাবলসের জন্য একটি বিশেষ জাতীয় মঞ্চ তৈরি করছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande