প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে আফ্রিকা
নাইরোবি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ২০২৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবে কেনিয়ার রাজধানী নাইরোবিকে মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে। এই প্রথমবার এটি আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো পর্যন্ত কেনিয়া এই মাপের কোনও প্রতিযোগিতার আয
প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে আফ্রিকা


নাইরোবি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ২০২৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবে কেনিয়ার রাজধানী নাইরোবিকে মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে। এই প্রথমবার এটি আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এখনো পর্যন্ত কেনিয়া এই মাপের কোনও প্রতিযোগিতার আয়োজন করেনি। ২০৩১ সালে মিউনিখের আয়োজনে এই চ্যাম্পিয়নশিপ জার্মানিতে ফিরবে।

হাঙ্গেরিতে আলটিমেট চ্যাম্পিয়নশিপের পর সিদ্ধান্তটি ঘোষণা করার সময় বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্টিয়ান কো বলেন, “প্রথমবারের মতো আফ্রিকায় আমাদের চ্যাম্পিয়নশিপ নিয়ে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনা হবে। অ্যাথলেটিক্স কেনিয়ার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

নতুন আল্টিমেট চ্যাম্পিয়নশিপে শুধুমাত্র আমন্ত্রিত ট্র্যাক তারকাদের জন্য পদকের পরিবর্তে বড় অঙ্কের নগদ পুরস্কারের ব্যবস্থা করার পর, আগামী বছর বেইজিংয়ে আবার ঐতিহ্যবাহী ওয়ার্ল্ডস ফরম্যাটে ফেরা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande