কলকাতা ফুটবল লিগ - প্রথম ডিভিশনে ড্র, পঞ্চম (এ) ডিভিশনে খেলা পরিত্যক্ত
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতা ফুটবল লিগে দুই ডিভিশনের মধ্যে মঙ্গলবার মোট - ১০টি খেলা ছিল। প্রথম ডিভিশনের খেলায় এদিন ডালহৌসি এসি ও এআর নালন্দা মিলনবিথি দলের খেলায় কোনও গোল হয় নি। কার্যতঃ ফলাফল ড্র। এদিকে, পঞ্চম - (এ) ডিভিশনের একটি খেলা পর
কলকাতা ফুটবল লিগের খেলায় ফলাফল


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতা ফুটবল লিগে দুই ডিভিশনের মধ্যে মঙ্গলবার মোট - ১০টি খেলা ছিল। প্রথম ডিভিশনের খেলায় এদিন ডালহৌসি এসি ও এআর নালন্দা মিলনবিথি দলের খেলায় কোনও গোল হয় নি। কার্যতঃ ফলাফল ড্র। এদিকে, পঞ্চম - (এ) ডিভিশনের একটি খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টাউন মাঠে তারা ফ্রেন্ডস ক্লাব ও ক্যালকাটা ইউনাইটেড ক্লাবের মধ্যে সূচি অনুযায়ী ওই খেলা ছিল। যদিও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে। ৪ - ০ গোলে এদিন পরাজিত হাওড়া টাউন ক্লাব। গ্রীন পার্ক স্পোর্টস ক্লাব জিতল। হোয়াইট বর্ডার ১ গোলে জিতেছে, পরাজিত শ্যামবাজার ক্লাব । এছাড়াও জিতেছে সেন্ট্রাল ক্যালকাটা এস সি ৩-১ গোলের ব্যবধানে এবং হারল স্পোর্টিং ইউনিয়ন।সাউথ ফ্লক ক্লাব ১-০ জয়ী। এবং হারল বুদ্ধিস্ট ক্লাব। অন্যদিকে, শেফালি বসু এফ এ মির্জাপুর ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে জিতল এবং ফেডারেশন ক্লাব পরাজিত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande