বিহারে বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে ব্যথিত রাহুল ও খাড়গে
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): বিহারে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় ব্যথিত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার এক্স মাধ্যমে রাহুল গান্ধী উল্লেখ করেন, বিহারে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনা অ
বিহারে বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে ব্যথিত রাহুল ও খাড়গে


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): বিহারে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় ব্যথিত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার এক্স মাধ্যমে রাহুল গান্ধী উল্লেখ করেন, বিহারে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই বিপর্যয়ে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি কংগ্রেস কর্মীদের আহ্বান জানাচ্ছি, তাঁরা যেন এগিয়ে আসেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান করেন। একই সঙ্গে, আমি আশা করি সরকার ও প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করবে এবং নিশ্চিত করবে যেন জরুরি সহায়তা যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছয়।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স মাধ্যমে জানান, বিহারে বন্যায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ১৫টি জেলায় প্রায় ৫০ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার গ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সংকটময় মুহূর্তে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া নিশ্চিত করা। ত্রাণ, উদ্ধারকাজ, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসনের কাজে সরকার ও প্রশাসনকে কোনও ত্রুটি রাখা চলবে না এবং অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে সাহায্য পৌঁছে দিতে হবে। আমি সমস্ত কংগ্রেস কর্মীর কাছে আহ্বান জানাচ্ছি, তাঁরা যেন ক্ষতিগ্রস্ত এলাকায় এগিয়ে আসেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান করেন। এই কঠিন সময়ে সমগ্র দেশ বিহারের পাশে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande