গুজরাটে ভারী বৃষ্টির কমলা সতর্কতা, একাধিক রাজ্যে দুর্যোগের পূর্বাভাস
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ‘কমলা সতর্কতা’ জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। একই সঙ্গে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, পূর্ব রাজস্থান, অসম এবং অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে
দিল্লি-সহ একাধিক রাজ্যে মঙ্গলে ভারী বৃষ্টির পূর্বাভাস


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ‘কমলা সতর্কতা’ জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। একই সঙ্গে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, পূর্ব রাজস্থান, অসম এবং অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া-সহ ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এ ছাড়া অসম, মেঘালয়, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande