
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের সুচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ এই প্রতিযোগিতারআয়োজক।
২০১৮ সালের পর এবার আবারও বাংলাদেশের মাটিতে সাফ ফুটবল অনুষ্ঠিত হবে।
ভারতের গ্রুপে আছে মালদ্বীপ ও পাকিস্তান। আর আয়োজক বাংলাদেশের গ্রুপে আছে ভুটান ও শ্রীলংকা।
নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বরের মধ্যে উঠে গেলে তারা বাংলাদেশের গ্রুপে যোগ দিতে পারে। সে ক্ষেত্রে সূচিতে পরিবর্তন আসবে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি