
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লির জিটি কারণাল রোডের শ্রী খাটু শ্যাম মন্দিরে পুজো ও যজ্ঞে অংশ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরবিচ্ছিন্ন দেশসেবার কামনা করে সেখানে ১০৮ কুণ্ডের বিশেষ যজ্ঞ সম্পন্ন করা হয়। যজ্ঞ শেষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। বাবা খাটু শ্যামের মন্দিরে ১০৮ কুণ্ডের যজ্ঞ সম্পন্ন করে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবার প্রার্থনা করেছি। দেশ ও দশের সেবায় তিনি যে পথ দেখিয়েছেন, সেই আদর্শ অনুসরণ করে কাজ করাই হবে তাঁর প্রতি সেরা শ্রদ্ধার্ঘ্য। জনসেবায় প্রধানমন্ত্রীর দর্শনকে পাথেয় করে এ দিন দিল্লি সরকারের উদ্যোগে একাধিক কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজধানী জুড়ে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে হাজার হাজার দিল্লির বাসিন্দারা অংশ নিচ্ছেন। এর পাশাপাশি সরকার প্রথমবারের মতো মরণোত্তর অঙ্গদানের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম চালু করতে চলেছে, যেখানে প্রথম অঙ্গদাতা হিসেবে মুখ্যমন্ত্রী নিজেই নিজের নাম নথিভুক্ত করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ