ডিফুতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টিরও বেশি বাড়ি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক, ঘটনাস্থলে ডিফুর বিধায়ক —ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস
হাফলং (অসম) ১৮ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার দুপুরে কার্বি আংলংয়ের ডিফু শহরের জেলা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স অফিস সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, একের পর এক এলপিজি সিলিন্ডার বিস্ফো
Fire


হাফলং (অসম) ১৮ সেপ্টেম্বর (হি.স.):

শুক্রবার দুপুরে কার্বি আংলংয়ের ডিফু শহরের জেলা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স অফিস সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, একের পর এক এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টিরও বেশি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুন দ্রুত আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ায় বহু বাসিন্দাকে নিরাপত্তার স্বার্থে নিজেদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়।

খবর পেয়ে ডিফু ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের কর্মীরা পূর্ণ শক্তি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ঝাঁপিয়ে পড়েন। সময়মতো দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোয় আগুন আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছন ডিফুর বিধায়ক নিসো তেরাংপি, জনি তিমুং এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং মোট কত টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande