
শিমলা, ১৮ সেপ্টেম্বর (হি. স.): হিমাচল প্রদেশের শিমলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার এক মাদকপাচারকারী। একটি যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০ গ্রাম মাদক (হেরোইন)। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রোহিত (৩১)। সে কিন্নৌরের বাসিন্দা।
শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে টহলদারির সময় গোপন সূত্র মারফত খবর পায় পুলিশ । সেই তথ্যের ভিত্তিতে পুলিশ শিমলাগামী একটি বাসে তল্লাশি চালায়। সোলানের দিক থেকে আসা বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হলে সিটে বসে থাকা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় মাদক( হেরোইন)। এরপর ঘটনাস্থল থেকে রোহিতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক