
হুগলি , ১৮ সেপ্টেম্বর (হি. স.): চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ লাইনে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো বিশ্বকর্মা পূজা। পুলিশ ও প্রশাসনিক পরিকাঠামোর সঙ্গে যুক্ত যন্ত্রপাতি, যানবাহন ও কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস আধিকারিক সুনীল কুমার যাদব-সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্যান্য পদস্থ পুলিশকর্তারা। পুলিশকর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে পূজার্চনা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বকর্মা পূজাকে ঘিরে পুলিশ লাইনে এদিন উৎসবের আবহ তৈরি হয়। কর্মক্ষেত্রে সাফল্য, নিরাপত্তা ও সার্বিক মঙ্গল কামনা করে পুজোর আয়োজন করা হয়। উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA