হাওড়ার শরৎ সদনে ২০তম রোজগার মেলা, ২৫ জন নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
​কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : সরকারি চাকরিতে নবনিযুক্ত ১০০ জন যুবক-যুবতীকে নিয়ে হাওড়ার শরৎ সদনে শনিবার অনুষ্ঠিত হলো ২০তম ''রোজগার মেলা''-র আঞ্চলিক পর্ব। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপ
রোজগার মেলায় নিয়োগপত্র প্রদান


​কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : সরকারি চাকরিতে নবনিযুক্ত ১০০ জন যুবক-যুবতীকে নিয়ে হাওড়ার শরৎ সদনে শনিবার অনুষ্ঠিত হলো ২০তম 'রোজগার মেলা'-র আঞ্চলিক পর্ব। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ২৫ জন নবনিযুক্ত প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। বাকি ৭৫ জন যোগ্য প্রার্থী পরবর্তী ধাপে তাঁদের নিয়োগপত্র হাতে পাবেন।

​উক্ত কর্মসূচিতে কলকাতা কাস্টমসের প্রিন্সিপাল কমিশনার নাসিম আরশি, কাস্টমস (প্রিভেনটিভ-পশ্চিমবঙ্গ)-এর প্রিন্সিপাল কমিশনার বিনায়ক আজাদ সহ একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। এদিনের নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা কাস্টমস, সিজিএসটি (CGST), প্রতিরক্ষা মন্ত্রক, ডাক বিভাগ, ভারতীয় রেল এবং ব্যাঙ্ক অফ বরোদা—মোট ছ'টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা অংশ নেয়।

​উল্লেখ্য, একই দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের মোট ৪৫টি ভিন্ন স্থানে আয়োজিত জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনিযুক্তদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের শাসন ব্যবস্থা পরিচালনা ও সামগ্রিক জাতীয় উন্নয়নে যুবসমাজের অপরিহার্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

​প্রধানমন্ত্রীর বার্তার সূত্রে ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রোজগার মেলা কেবল চাকরি দেওয়ার একটি মাধ্যম নয়, বরং এটি তরুণ প্রজন্মকে সরাসরি দেশসেবা ও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার অভূতপূর্ব সুযোগ এনে দেয়। প্রসঙ্গত, এই দফার মেলা সম্পন্ন হওয়ার মাধ্যমে দেশজুড়ে প্রায় ১২.৭৫ লক্ষ যুবক-যুবতী সরকারি ক্ষেত্রে নিয়োগপত্র পাওয়ার সুযোগ পেলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande