নির্মীয়মাণ ফ্ল্যাট থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
সোনারপুর, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : নির্মীয়মাণ ফ্ল্যাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার রামকৃষ্ণপল্লি এলাকায়। মৃত যুবকের নাম রঞ্জু মণ্ডল (৩২)। তাঁর বাড়ি সোনারপুর থানার কালিকাপুর-২ গ্রাম পঞ্চায়ে
নির্মীয়মাণ ফ্ল্যাট থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের


সোনারপুর, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : নির্মীয়মাণ ফ্ল্যাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার রামকৃষ্ণপল্লি এলাকায়। মৃত যুবকের নাম রঞ্জু মণ্ডল (৩২)। তাঁর বাড়ি সোনারপুর থানার কালিকাপুর-২ গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায়। পেশায় রাজমিস্ত্রি রঞ্জু প্রায় তিন বছর ধরে ওই নির্মীয়মাণ ফ্ল্যাটে কাজ করছিলেন বলে দাবি স্থানীয়দের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রঞ্জু মণ্ডলের পরিবারে রয়েছেন তাঁর মা, স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওই নির্মীয়মাণ ফ্ল্যাটে পুজোর আয়োজন করা হয়েছিল। পরিবারের অভিযোগ, পুজো শেষে সেখানে মদ্যপানের আসর বসেছিল। রাতে রঞ্জু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। শনিবার দুপুরে খোঁজ করতে গিয়েই নির্মীয়মাণ ফ্ল্যাটের মধ্যেই রঞ্জুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি বলে পরিবার সূত্রে দাবি।

পরিবারের অভিযোগ, রঞ্জুর বুক ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। রঞ্জুর বেশ কয়েকজন সঙ্গীরও কোন খোঁজ মিলছে না বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

রঞ্জুর ভাই সঞ্জু মণ্ডল ও বোন মঞ্জু মণ্ডল বলেন, “ রঞ্জুকে খুন করা হয়েছে। মদের আসরে বচরার চেজে খুন করা হতে পারে বলেই আমাদের অনুমান। ওঁর সঙ্গীদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই এ বিষয়ে সত্য উদ্ঘাটন হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande