
হায়দরাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): গণেশ মূর্তি বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে তেলেঙ্গানার হায়দরাবাদে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের চার জনের। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে হায়দরাবাদের কাছে সামসাবাদের পালামুকুলায় দুর্ঘটনা ঘটে। ইনোভো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কালভার্টে ধাক্কা মারেন। গাড়ি উল্টে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন চালক। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মৃতদের বাড়ি মেহবুবনগর জেলার মেট্টুগুডা থান্ডা এলাকার নবাবপেটে।
পুলিশ জানিয়েছে, গণেশ বিসর্জন পর্ব শেষে ফেরার পথে জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এনএইচ-৪৪-এর ওপর পালামাকুলা গ্রামের উপকণ্ঠে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সকলে মাহবুবনগর জেলার নবাবপেট মণ্ডলের মেট্টুগাড্ডা তান্ডা গ্রামের বাসিন্দা। শামশাবাদে গণেশ বিসর্জন সম্পন্ন করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালক সাবাবাত অশোক গুরুতর আহত হয়েছেন। শামশাবাদ থানার পুলিশ উদ্ধারকার্য চালিয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ