পুঞ্চে সেনার অনন্য উদ্যোগ, দুঃস্থ পড়ুয়াদের বিনামূল্যে নিট প্রশিক্ষণ
পুঞ্চ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নের নতুন ধারা তৈরি করল ভারতীয় সেনাবাহিনী। দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে উদ্যোগী হয়েছে সেনাবাহিনীর ''রোমিও ফোর্স'। সুরনকোট এলাকায় অ
পুঞ্চে সেনার অনন্য উদ্যোগ, দুঃস্থ পড়ুয়াদের বিনামূল্যে নিট প্রশিক্ষণ


পুঞ্চ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নের নতুন ধারা তৈরি করল ভারতীয় সেনাবাহিনী। দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে উদ্যোগী হয়েছে সেনাবাহিনীর 'রোমিও ফোর্স'। সুরনকোট এলাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নিট পরীক্ষার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এই বিশেষ প্রকল্পের আওতায় মোট ৫০ জন বাছাই করা পড়ুয়াকে ২০২৭ সালের নিট পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ নিখরচায় মানসম্মত কোচিং প্রদান করা হবে। ভারতীয় সেনার এই সহায়তায় কৃতজ্ঞ স্থানীয় শিক্ষার্থীরা। এক পরীক্ষার্থী নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, *আমরা সেনার এই নিখরচায় প্রশিক্ষণ শিবিরে নিট-এর প্রস্তুতি নিচ্ছি। এখানে অত্যন্ত উন্নতমানের শিক্ষা এবং সবরকম গাইডেন্স পাওয়া যাচ্ছে। গত তিন মাস ধরে আমরা এখানে পড়াশোনা করছি এবং আগামী মার্চ মাস পর্যন্ত এই ক্লাস চলবে। আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের এত বড় একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মুখোমুখি হতে প্রস্তুত করার জন্য আমরা ভারতীয় সেনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রসারে এবং তরুণদের মূল স্রোতে যুক্ত রাখতে সেনার এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande