শুভেন্দুকে ‘গুন্ডা মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ কল্যাণের
শান্তিপুর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার শান্তিপুরে তৃণমূলের এক কর্মীসভায় যোগ দিয়ে তিনি শুভেন্দুকে ‘গুন্ডা মুখ্যম
কল্যাণ বন্দ্যোপাধ্যায়


শান্তিপুর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার শান্তিপুরে তৃণমূলের এক কর্মীসভায় যোগ দিয়ে তিনি শুভেন্দুকে ‘গুন্ডা মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, পুলিশকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে।

রাজ্যে পালাবদলের পর এই প্রথম শান্তিপুরে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। মমতাপন্থী তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের পাশাপাশি রাজ্য নেতৃত্বও উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, “শুভেন্দুর হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এল?” তাঁর অভিযোগ, রেজিনগরে তৃণমূল প্রার্থী-সহ দলের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তিনি দাবি করেন, পুলিশের মাধ্যমে ভয় দেখানোর অভিযোগ রয়েছে।

নন্দীগ্রাম উপনির্বাচন প্রসঙ্গে কল্যাণ বলেন, তৃণমূলের প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং কংগ্রেস প্রার্থীকে সমর্থন করা হয়েছে। তাঁর অভিযোগ, এরপরই কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।

কল্যাণের দাবি, “শুভেন্দু অধিকারী নির্বাচন করতে ভয় পাচ্ছেন।” তাঁর অভিযোগ, বিরোধীদের উপর একাধিক মামলা দেওয়া হচ্ছে। জমি আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতিহাসে শুভেন্দু ও তাঁর বাবার নাম ‘গুন্ডা’ হিসেবে লেখা থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande