লঞ্চে চেপে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে একাধিক মন্ত্রী
মালদা, রতুয়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.) :- জলপথে লঞ্চে চেপে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী। শনিবার মালদার রতুয়া-১ ব্লকের কাহালা-সূর্যাপুর ঘাট থেকে লঞ্চে করে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দেন তাঁরা। মহান
মন্ত্রীদের পরিদর্শন মালদা


মালদা, রতুয়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.) :-

জলপথে লঞ্চে চেপে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী। শনিবার মালদার রতুয়া-১ ব্লকের কাহালা-সূর্যাপুর ঘাট থেকে লঞ্চে করে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দেন তাঁরা। মহানন্দটোলার পশ্চিম রতনপুর, বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারি-সহ একাধিক দুর্গত এলাকা ঘুরে দেখবেন মন্ত্রীরা।

পরিদর্শনের পাশাপাশি বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। বন্যার কারণে কোথাও ত্রাণ বা সরকারি পরিষেবা পৌঁছতে সমস্যা হচ্ছে কি না, তা সরাসরি দুর্গতদের কাছ থেকে জানার চেষ্টা করবেন মন্ত্রীরা। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের কী ধরনের সমস্যা হচ্ছে, সেই বিষয়েও খোঁজ নেওয়া হবে।

এদিন জলপথে পরিস্থিতি পরিদর্শনে ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু এবং PWD (PH)-এর অজয় পোদ্দার। তাঁদের সঙ্গে ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধি।

বন্যার জেরে রতুয়ার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্গত মানুষের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়াই এখন প্রশাসনের অন্যতম লক্ষ্য। মন্ত্রীদের এই পরিদর্শনের পর দুর্গত এলাকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। মানুষের প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande