রাঁচিতে হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
রাঁচি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ''বিআইটি মেসরা''-র হোস্টেল থেকে অঞ্জলি নামে এক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ছাত্রী অঞ্জলি বিআইটি মেসরার এম.এসসি.-র ছাত্রী ছিলেন। পুল
দিল্লির স্বরূপনগরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য


রাঁচি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান 'বিআইটি মেসরা'-র হোস্টেল থেকে অঞ্জলি নামে এক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ছাত্রী অঞ্জলি বিআইটি মেসরার এম.এসসি.-র ছাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে ৯ নম্বর হোস্টেলের নিজের ঘর থেকে অঞ্জলির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই বিআইটি থানার পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহটি নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাস্থল থেকে পুলিশ কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি। তবে মৃতার ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরির পাতায় লেখা বিভিন্ন তথ্য থেকে পুলিশের প্রাথমিক অনুমান, অঞ্জলি দীর্ঘদিন ধরে মারাত্মক পারিবারিক সমস্যায় ভুগছিলেন এবং মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। পারিবারিক এই টানাপোড়েনের জেরেই তিনি চরম পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ ডায়েরিটি বাজেয়াপ্ত করে বিস্তারিত তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে রাঁচি পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande