ইডেন গার্ডেন্সে বিসিসিআইয়ের ভিডিও অ্যানালিসিস কর্মশালা, উপস্থিত পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ৬০ জন প্রতিনিধি
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : ইডেন গার্ডেন্সে শনিবার ভিডিও অ্যানালিসিস নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) উদ্যোগে এক বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। সেই আবহেই ইডেন গার্ডেন্সে
ইডেন গার্ডেন্স


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : ইডেন গার্ডেন্সে শনিবার ভিডিও অ্যানালিসিস নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) উদ্যোগে এক বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। সেই আবহেই ইডেন গার্ডেন্সে আয়োজিত হয় দিনভর এই ভিডিও অ্যানালিসিস কর্মশালা। পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা থেকে প্রায় ৬০ জন ভিডিও অ্যানালিস্ট এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ভিডিও অ্যানালিস্টদের দায়িত্ব ও কাজের পরিধি আরও স্পষ্ট করাই ছিল এই কর্মশালার অন্যতম প্রধান লক্ষ্য।

বিসিসিআই-এর পদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় মূলত নতুন একটি বিশেষ সফটওয়্যার ইনস্টলেশন এবং তার সঠিক ব্যবহারিক প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর পাশাপাশি ভিডিও অ্যানালিসিসের সঙ্গে যুক্ত বিভিন্ন জটিল প্রযুক্তিগত বিষয় নিয়েও অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আধুনিক ক্রিকেটে ম্যাচের প্রতিটি মুহূর্ত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দলের রণকৌশল নির্ধারণে ভিডিও অ্যানালিসিসের ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। খেলোয়াড়দের পারফরম্যান্স, প্রতিপক্ষ শিবিরের শক্তি ও দুর্বলতা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়গুলি চিহ্নিত করার ক্ষেত্রে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। মূলত সেই কারণেই ভিডিও অ্যানালিস্টদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছে বিসিসিআই।

প্রসঙ্গত, এদিনের কর্মশালায় নতুন সফটওয়্যারের কার্যকারিতা এবং ভিডিও বিশ্লেষণের নানা খুঁটিনাটি দিক নিয়ে অংশগ্রহণকারীদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande