রেল প্রকল্পর জমি অধিগ্রহণ নিয়ে নতুন উদ্যোগ রাজ্য বিজেপি-র
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার কারণে পশ্চিমবঙ্গে বছরের পর বছর বিভিন্ন রেল প্রকল্প থমকে ছিল। রাজ্যের জন্য আধুনিক ও উন্নত পরিবহণ ব্যবস্থার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। বিজেপি-র তরফে শনিবার এই পরিকাঠামো উ
রেল প্রকল্পর জমি অধিগ্রহণ নিয়ে নতুন উদ্যোগ রাজ্য বিজেপি-র


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার কারণে পশ্চিমবঙ্গে বছরের পর বছর বিভিন্ন রেল প্রকল্প থমকে ছিল। রাজ্যের জন্য আধুনিক ও উন্নত পরিবহণ ব্যবস্থার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি।

বিজেপি-র তরফে শনিবার এই পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক স্পষ্ট পরিবর্তনের ছবি সামনে আনা হয়। রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রকের কাছে আনুষ্ঠানিকভাবে ‘নমো ভারত’-এর আদলে চারটি করিডর নিয়ে একটি আঞ্চলিক দ্রুতগতির পরিবহণ ব্যবস্থা (আরআরটিএস) গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।

এই ব্যবস্থার মাধ্যমে কলকাতার সঙ্গে মায়াপুর, আসানসোল, সাঁতরাগাছি ও কোলাঘাট হয়ে নন্দীগ্রাম-হলদিয়া এবং খড়্গপুর-মেদিনীপুরকে দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুতগতির যোগাযোগ আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এই উদ্যোগ একটি সুদূরপ্রসারী পরিকল্পনার প্রতিফলন। প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে বেশ কিছু প্রকল্প আটকে ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande