ক্যামাক স্ট্রিট–কাণ্ডে শেক্সপিয়ার সরণী থানায় পৌঁছলেন ডেরেক
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড ভাঙার ঘটনায় বুধবার শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবারই এই ঘটনায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ
ক্যামাক স্ট্রিট–কাণ্ডে শেক্সপিয়ার সরণী থানায় পৌঁছলেন ডেরেক


কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড ভাঙার ঘটনায় বুধবার শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবারই এই ঘটনায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পর বুধবার হাজিরা দিলেন ডেরেক।

বুধবার সকালে শেক্সপিয়ার সরণী থানায় পৌঁছন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। ক্যামাক স্ট্রিটে অবস্থিত এআইটিসি-র কার্যালয়ে গত ২৭ আগস্ট ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েনকে থানায় হাজিরা দেওয়ার জন্য শেক্সপিয়ার সরণি থানার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande