গোপনে মধুচক্রের অভিযোগ, ঝাড়গ্রামের লজ থেকে গ্রেফতার ২১
ঝাড়গ্রাম, ২ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি লজে গোপনে মধুচক্র চলার অভিযোগে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতদের মধ্যে ১৩ জন মহিলা এবং ৮ জন পুরুষ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ঝ
রেনু লজ মধুচক্র


ঝাড়গ্রাম, ২ সেপ্টেম্বর (হি.স.):

ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি লজে গোপনে মধুচক্র চলার অভিযোগে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতদের মধ্যে ১৩ জন মহিলা এবং ৮ জন পুরুষ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ঝাড়গ্রাম শহরের বিভিন্ন লজে গোপনে অনৈতিক কার্যকলাপ চলছে বলে বেশ কিছুদিন ধরেই খবর পাচ্ছিল পুলিশ। সেই গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ঝাড়গ্রামের একটি লজে অভিযান চালানো হয়। অভিযানের সময় লজের বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয় এবং সন্দেহজনক অবস্থায় থাকা ২১ জনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম থানার আইসি উদয়শঙ্কর ঘোষ এবং এসডিপিও শামীম বিশ্বাস। গ্রেফতার হওয়া সকলকে ঝাড়গ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে ঝাড়গ্রাম শহরের আর কোনও লজে একই ধরনের কার্যকলাপ চলছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট লজের মালিক বা কর্মীদের ভূমিকা রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।

পুলিশের এই অভিযানের পর ঝাড়গ্রাম শহরের বিভিন্ন লজে নজরদারি আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande