চায়না টাউনের রেস্তোরাঁয় অভিযানে বাজেয়াপ্ত বিপুল মাংস
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): খাদ্যে ভেজাল ও অনিয়ম রুখতে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে প্রশাসন। সেই প্রেক্ষিতে কলকাতার চায়না টাউনের এক নামী রেস্তোরাঁয় অভিযান চালাল কলকাতা পুরসভার স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিভাগ। বুধবার দুপুরে এই আচমকা অভিযানে সংশ্
চায়না টাউনের রেস্তোরাঁয় অভিযানে বাজেয়াপ্ত বিপুল মাংস


কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): খাদ্যে ভেজাল ও অনিয়ম রুখতে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে প্রশাসন। সেই প্রেক্ষিতে কলকাতার চায়না টাউনের এক নামী রেস্তোরাঁয় অভিযান চালাল কলকাতা পুরসভার স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিভাগ। বুধবার দুপুরে এই আচমকা অভিযানে সংশ্লিষ্ট রেস্তোরাঁটি থেকে প্রায় বিপুল পরিমাণ মাংস বাজেয়াপ্ত করা হয়েছে।

খাবারে ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রং মেশানো নিয়ে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরই তড়িঘড়ি অভিযানে নামে প্রশাসন। চায়না টাউনের ওই রেস্তোরাঁটিতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে ওঠে আধিকারিকদের। বুধবার প্রশাসনিক আধিকারিকদের একটি প্রতিনিধি দল আচমকাই চায়না টাউনের ওই রেস্তোরাঁয় হানা দেয়। তল্লাশি চালিয়ে রান্নাঘর ও ফ্রিজ থেকে উদ্ধার হয় প্রচুর মেয়াদোত্তীর্ণ খাবার। এমনকি খাবারের মধ্যে আরশোলা ঘুরে বেড়াতে দেখা যায় বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande