
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি স)। পবিত্রতার স্বার্থে গেরুয়া কার্পেট নিষিদ্ধ করার ব্যবস্থা নিতে বললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বুধবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, গেরুয়া পবিত্র রং। তার উপর দিয়ে হাঁটা যায় না। রাজ্য সরকার সব ডেকরেটরকে অবিলম্বে নির্দেশ দিক, আর যেখানেই গেরুয়া লাগান, দয়া করে কার্পেটের ক্ষেত্রে রংটি ব্যবহার যেন না করেন। গেরুয়া পেতে দেবেন, তার উপর সবাই পদচারণা করবেন জুতোসহ, তারপর আবার গেরুয়ার পবিত্রতা নিয়ে বিজেপির কাছ থেকেই জ্ঞান শুনতে হবে, ব্যাপারটা জটিল ও পরস্পরবিরোধী। গেরুয়া রং থাকুক তার মহিমায়। কিন্তু গেরুয়া নিয়ে রাজনীতি বন্ধ হোক। ডেকরেটরদের কাছে আগে নির্দেশ দিন, গেরুয়া কার্পেট নিষিদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত