নেপালে হড়পা বানে মৃত্যু বেড়ে ১১১৪, এখনও বহু মানুষ নিখোঁজ
কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (হি.স.): নেপালে হড়পা বান বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১১৪। এখনও বহু মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। বিধ্বংসী হড়পা বান প্রসঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বুধবার বলেন, এখনও পর্যন্ত মোট ১,১১৪টি মৃতদেহ উদ্ধার করা হ
নেপালে হড়পা বানে মৃত্যু বেড়ে ১১১৪, এখনও বহু মানুষ নিখোঁজ


কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (হি.স.): নেপালে হড়পা বান বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১১৪। এখনও বহু মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। বিধ্বংসী হড়পা বান প্রসঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ বুধবার বলেন, এখনও পর্যন্ত মোট ১,১১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মাত্র ৯৫টি মৃতদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ আরও বলেন, এই কঠিন সময়ে আমরা দেশের পাশে আছি। ঘটনাটি ২৬ আগস্ট তারিখে সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটে। বিষয়টি জানার পরপরই আমরা আমাদের দলগুলিকে সতর্ক করি। সকাল ৯টা ১৫ মিনিটে একটি বৈঠক ডাকা হয় এবং হেলিকপ্টারগুলিকে প্রস্তুত রাখা হয়। সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে আমাদের জরুরি উদ্ধারকারী দলগুলো অভিযানের জন্য প্রস্তুত হয়ে যায়। মানুষের জীবন রক্ষা করাই ছিল আমাদের প্রধান অগ্রাধিকার।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande