২৭২ কোটি টাকার রেল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনা
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি স)। বাংলার রেল ব্যবস্থার আরও উন্নতি ঘটাতে এবার এক ধাক্কায় ২৭২ কোটি টাকা খরচ করতে চলেছে ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা প্রান্ত থেকে জয়চণ্ডীপাহাড় পর্যন্ত মোট ২৭২ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার দীর্ঘ একটি বাই
২৭২ কোটি টাকার রেল প্রকল্প


নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি স)। বাংলার রেল ব্যবস্থার আরও উন্নতি ঘটাতে এবার এক ধাক্কায় ২৭২ কোটি টাকা খরচ করতে চলেছে ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা প্রান্ত থেকে জয়চণ্ডীপাহাড় পর্যন্ত মোট ২৭২ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস লাইন নির্মাণের অনুমোদন দিয়েছে। বুধবার এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশাব্যঞ্জক ভাবনার কথা এক্স হ্যান্ডলে জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।

তাতে লেখা হয়েছে, এই যুগান্তকারী প্রকল্পটি:

১. একটি গুরুত্বপূর্ণ শিল্প করিডোরে পণ্য পরিবহনের ক্ষেত্রে যানজট বা প্রতিবন্ধকতা কমাবে,

২. সেইল এবং বিসিসিএল-এর জন্য আকরিক লোহা ও কয়লা পরিবহনের গতি বাড়াবে,

৩. ভারতের জ্বালানি, খনিজ ও সিমেন্ট করিডোরে পুরুলিয়ার ভূমিকাকে আরও শক্তিশালী করবে,

৪. কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে,

বাধা-বিপত্তি কাটিয়ে আস্থার পথে—এটিই হলো 'ডাবল ইঞ্জিন সরকার'-এর প্রকৃত পরিকাঠামো উন্নয়ন। পুরুলিয়া এখন আর উন্নয়নের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন কোনো প্রান্তিক অঞ্চল নয়; বরং এটি ভারতের শিল্পপণ্য পরিবহন নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে নতুন পথ বিভাজন এবং আসন্ন তৃতীয় লাইনের সাথে একটি দ্বিমুখী সংযোগ স্থাপন করা হবে। প্রতিদিন আনুমানিক ৬,০৬৫টি মালবাহী রেক চলাচলে সহায়তা এবং শিল্পখাতের যান চলাচলের প্রত্যাশিত বৃদ্ধিকে সমর্থন করবে।

এই বাইপাস বিশেষত সেইল-এর বার্ষিক ২৩.৪০ মেট্রিক টন লৌহ আকরিকের চাহিদা এবং বিসিসিএল-এর দৈনিক ৪৫টি রেক পরিবহনের পূর্বাভাসের সাথে সম্পর্কিত পণ্য চলাচলে সহায়তা করবে।

সূত্রের খবর, দীর্ঘ প্রতীক্ষিত একটি রুটে বাইপাস লাইন নির্মাণ করবে রেল, এর ফলে অনেকটাই সুবিধা হবে বলে খবর।

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande