২০১৯-এর আতঙ্ক পেরিয়ে হেরিটেজের মহাতীর্থ কচুয়া ধাম, ২৯৬-তম জন্মতিথিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগমের প্রস্তুতি
উত্তর ২৪ পরগনা, ২ সেপ্টেম্বর (হি.স.): ২০১৯ সালের দুর্ঘটনার স্মৃতি পেরিয়ে এবার আরও জোরদার নিরাপত্তা ও পরিকাঠামোর মধ্যে কচুয়া ধামে পালিত হতে চলেছে বাবা লোকনাথের ২৯৬তম জন্মতিথি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার কচুয়া লোকনাথধামে কয়েক লক্ষ পুণ্যার্থী
কচুয়া


উত্তর ২৪ পরগনা, ২ সেপ্টেম্বর (হি.স.): ২০১৯ সালের দুর্ঘটনার স্মৃতি পেরিয়ে এবার আরও জোরদার নিরাপত্তা ও পরিকাঠামোর মধ্যে কচুয়া ধামে পালিত হতে চলেছে বাবা লোকনাথের ২৯৬তম জন্মতিথি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার কচুয়া লোকনাথধামে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারির পাশাপাশি মোতায়েন থাকবে রাজ্য পুলিশ।

২০১৯ সালের ২৩ আগস্ট জন্মাষ্টমীর রাতে কচুয়া লোকনাথধামে বিপুল ভিড়ের মধ্যে একটি পুরনো পাঁচিল ভেঙে পড়ে। বৃষ্টি ও কাদার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাঁচিল ভেঙে পড়ার পর হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনায় কয়েকজন পুণ্যার্থী চাপা পড়েন। পরবর্তী সরকারি হিসাব অনুযায়ী ওই ঘটনায় ছয়জনের মৃত্যু এবং ২৭ জন আহত হয়েছিলেন।

লোকনাথ মিশনের সদস্য মনোজ রায় বলেন, কচুয়া ধাম এখন সর্বধর্ম ও সর্বজাতির মানুষের মিলনক্ষেত্র। রাজ্যের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বহু পুণ্যার্থী এখানে আসেন। তাঁদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার কচুয়া ধামের যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক এবং সদস্য নিত্যগোপাল দাস ও প্রসেনজিৎ রায় জানান, কচুয়া ধাম নিয়ে কোনও বিভ্রান্তিতে পা না দেওয়ার জন্য তাঁরা আবেদন করেছেন। কয়েক লক্ষ মানুষের সমাগমকে সামনে রেখে সিসিটিভি, ড্রোন এবং সাদা পোশাকে পুলিশকর্মীদের নজরদারি থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande