জন্মশতবর্ষের প্রাক্কালে উত্তম কুমার–কে স্মরণ রাণাঘাটে
নদিয়া, ২ সেপ্টেম্বর (হি. স.) : উত্তম কুমারের জন্মশতবর্ষের প্রাক্কালে বুধবার নদিয়া জেলার রাণাঘাটে নজরুল মঞ্চে বৈশাখী কালচারাল ইউনিটের উদ্যোগে আয়োজিত হল শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। উপস
রানাঘাটে শতবর্ষের প্রাক্কালে উত্তমকুমার স্মরণ


নদিয়া, ২ সেপ্টেম্বর (হি. স.) : উত্তম কুমারের জন্মশতবর্ষের প্রাক্কালে বুধবার নদিয়া জেলার রাণাঘাটে নজরুল মঞ্চে বৈশাখী কালচারাল ইউনিটের উদ্যোগে আয়োজিত হল শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা। মঞ্চের বাইরে উত্তম কুমারের পূর্ণাবয়ব মূর্তি এবং মঞ্চে রাখা তাঁর ছবিতে মাল্যদান করেন অতিথিরা।

বুধবার সকালে পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীরা উত্তম কুমারের অভিনীত ছবির গান, তাঁকে স্মরণ করে কবিতা এবং তাঁর সিনেমার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এ দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র’-র পরিবেশিত উত্তম কুমারকে নিবেদিত কবিতার আবৃত্তি-কোলাজ।

বৈশাখী–র পক্ষে সুব্রত গাঙ্গুলি জানান, গত বছর উত্তম কুমারের জন্মদিনে নজরুল মঞ্চের সামনে তাঁর একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। সংগঠনের সভাপতি ডা. অশোক মৈত্র জানান, রাণাঘাট শহরে ইতিমধ্যেই বিভিন্ন মনীষীর মূর্তি প্রতিষ্ঠা করেছে তাঁদের সংগঠন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande