
আসানসোল, ২ সেপ্টেম্বর (হি.স.): টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের অধিকাংশ এলাকা। গাড়ুই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় আসানসোল রেলপাড়-সহ একাধিক এলাকা জলের তলায়। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের দিলদারনগর, রামকৃষ্ণ ডাঙাল, চাঁদমারি এলাকায় জল জমে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে যাওয়ায় জল নামছে না। এই সব এলাকার অধিকাংশ বাড়িতে জল ঢুকে গিয়েছে। দুর্ভোগে সাধারণ মানুষ।
গত দু'দিনের একটানা বৃষ্টিতে আসানসোলে জনজীবন ব্যাহত হয়েছে এবং বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে। দিলদারনগর, রামকৃষ্ণ ডাঙাল ও চাঁদমারি-সহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, এখানে বাড়িঘরে জল ঢুকে পড়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ