বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে উত্তরের ওপরের জেলাগুলিতে
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার কমবে বৃষ্টির পরিমাণ, তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু জেলায়, যেমন বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে আবার ভারী বৃষ্টিও হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মা
বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে উত্তরের ওপরের জেলাগুলিতে


কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার কমবে বৃষ্টির পরিমাণ, তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু জেলায়, যেমন বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে আবার ভারী বৃষ্টিও হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ ইউ জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ৩ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য আগামী ২৪ ঘণ্টাও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande