
যোধপুর, ২ সেপ্টেম্বর (হি.স.): এক বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দিল বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী। রাজস্থানের যোধপুরের নাগৌরি গেট এলাকার রাম মহল্লায় ঘটনাটি ঘটেছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগৌরি গেটের বাইরে রাম মহল্লার বাসিন্দা সুধীর টাক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, একজন বাইক আরোহী বৃদ্ধার কাছে ঠিকানা জানতে চায়। কথার মাঝেই আচমকা বৃদ্ধার গলায় থাকা সোনার চেনে টান মেরে সেটি ছিনিয়ে নেয় সে। এরপর সঙ্গীকে নিয়ে বাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া চেনটির ওজন প্রায় এক থেকে দেড় গ্রাম বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নাগৌরি গেট থানার পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবহৃত বাইকটিরও সন্ধান চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের কোনও খোঁজ মেলেনি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস