হাফিনিয়ার আবার হ্যাটট্রিক, বার্সিলোনার টানা সপ্তম জয়
বার্সিলোনা, ২০ সেপ্টেম্বর (হি.স.): চার দিনের মধ্যে অধিনায়ক হাফিনিয়ার দ্বিতীয় হ্যাটট্রিকে সেভিয়াকে হারিয়ে লিগ টেবিলে ছয় পয়েন্টে এগিয়ে গেল বার্সিলোনা। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। ইউসুফ ফোফানার গোলে প
হাফিনিয়ার আবার হ্যাটট্রিক, বার্সিলোনার টানা সপ্তম জয়


বার্সিলোনা, ২০ সেপ্টেম্বর (হি.স.): চার দিনের মধ্যে অধিনায়ক হাফিনিয়ার দ্বিতীয় হ্যাটট্রিকে সেভিয়াকে হারিয়ে লিগ টেবিলে ছয় পয়েন্টে এগিয়ে গেল বার্সিলোনা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।

ইউসুফ ফোফানার গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন হাফিনিয়া। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয়ের নায়ক তিনি। ম্যাচে জালের দেখা না পেলেও. দলের শেষ দুই গোলে সহায়তা করেন তারকা লামিন ইয়ামাল।

এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা হাফিনিয়ার গোল হল সাত ম্যাচে ১২টি, সঙ্গে অ্যাসিস্ট আছে তিনটি।

আর সব প্রতিযোগিতা মিলিয়ে মরসুমে আট ম্যাচে তাঁর গোল হল ১৪টি।

প্রথম সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সিলোনা। একটি করে ম্যাচ কম খেলে সমান ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে ও রিয়াল বেতিস তিনে আছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande